Haryanvi Dance: বলিউডের হিট গানেই মঞ্চ কাঁপালেন সুনিতা বেবি, এমন ভয়ংকর ভিডিও আগে দেখেননি

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘পিকে সংস্’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে বলিউডের হিট ছবি ‘কারাণ অর্জুন’এর গানের তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘গুপছুপ’এর তালেই দেখা মিলেছে সুনিতা বেবির। এই হিন্দি গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। কালো রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। নেটের ওড়না দিয়ে ঢাকা দিয়েছিলেন মাথাও। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

৬ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে সুনিতা বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে পাঁচ হাজারের কাছাকাছি মানুষের কাছে। স্টেজের উপর নাচের সময়ই সুনিতা বেবিকে মজার ছলে এক বয়স্ক ভদ্রলোকের গাল টিপে দিতে দেখা গিয়েছে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। ৬ মাস পরেও এখনো সুনিতা বেবির এই ভিডিও ভাইরাল রয়েছে হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে। তার কোন ভিডিওই নজর এড়ায় না তার ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় পাতায় সুনিতা বেবির যে নাচের ভিডিওগুলি ভাইরাল হয়, তার কমেন্টবক্সে চোখ রাখলেই বোঝা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026