বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, প্রেমার দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি যে নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে প্রেমা অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। মঞ্চের পাশাপাশি একাধিক ভিডিওতেও দেখা মেলে তার। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে হিট বলিউডের গানেই নজর কেড়েছেন নেটজনতার একাংশের। এদিন ‘কারাণ অর্জুন’এর গানেই দেখা মিলেছিল তার। ভিডিওতে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল উপস্থিত দর্শকদেরও। আপাতত সকলের জন্য আরো একবার রইল সেই ঝলক, দেখে নিন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে প্রেমাকে হিট হরিয়ানভি গান ‘গুপ ছুপ গুপ ছুপ’এর তালেই মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে। এদিন জনপ্রিয়, হিট গানের তালে হলুদ সালোয়ার কামিজেই দেখা দিয়েছিলেন এদিন। দিনের আলোয় মানানসই মেকাপেই কেড়েছিলেন সকলের নজর। ইতিমধ্যেই ১৫ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার নাচের এই ভিডিওটি। উল্লেখ্য, প্রেমার এই নাচের ভিডিওটি জনপ্রিয় হিট ইউটিউব চ্যানেল ‘টোটাল ডান্স’ থেকে ১১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। আপাতত, সেই সূত্র ধরেই হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত তিনি।
Billboard’s Friday Music Guide highlights the week’s most essential new releases, and this Friday brings…
Supermodel Cindy Crawford, who turns 60 today, has long been admired for her timeless beauty…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
Race car driver and model Lindsay Brewer brought her signature blend of motorsport chic and…
New Orleans Saints quarterback Tyler Shough and his wife, Jordan, have announced the birth of…
Princess Beatrice and Princess Eugenie are facing renewed family turmoil following the arrest of their…