নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।
‘হরিয়ানভি ধুমকা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল আট মাস আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ১ লাখ মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে ‘এক নায়ি সি বোতাল লা’এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।
ভিডিওতে মুসকান বেবিকে সাদা সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। উক্ত গানের সাথে স্টেজের উপর নাচের সময় একের পর এক জলের বোতল থেকে জল নিজের শরীরে ঢালছিলেন তিনি। এরপরই একটি কালো ওড়না মুখের উপর দিয়ে আবারো জল দিয়ে নিজেকে ভেজাচ্ছিলেন মুসকান বেবি। তবে সেইসময় দর্শকাসন থেকে বেশ কয়েকজন তার দিকে জল ছেটাচ্ছিলেন। এই ঘটনায় কিছুটা বিরক্ত হয়েই তিনি কয়েকজন কর্মকর্তাকে সেই প্রসঙ্গে জানান তখনই। তারা এসে সেইসমস্ত দর্শককে সাবধানও করে দেন। তার পরিচিতি দর্শকদের মধ্যে নেহাতই কম নয়। ভাইরাল হওয়া ভিডিওতে দর্শকদের উচ্ছ্বাস দেখেই, তা কিছুটা স্পষ্ট হয়। সম্প্রতি তার এই নাচের ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে, যার সূত্র ধরেই চর্চায় মুসকান বেবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…