খেলা

Cricketer retires: ট্রিপল সেঞ্চুরি করা বিধ্বংসী এই ক্রিকেটার বিদায় জানালেন ক্রিকেটকে, বিশ্বকাপের আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে

আর মাস কয়েকের অপেক্ষা, চলতি বছরের শেষ লগ্নে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের আয়োজন করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। চলতি বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ভারতের মাটিতে বিশ্বকাপের আয়োজনের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে আইসিসি। আসন্ন একদিনের বিশ্বকাপকে উদ্দেশ্য করে সমস্ত কার্যক্রম সমাপ্ত করার উদ্দেশ্যে দিনরাত পরিশ্রম করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে এত কিছুর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন এক তারকা ক্রিকেটার। তার অবসরের ঘোষণা প্রকাশ্যে আসতেই রীতিমতো হতভাগ হয়ে পড়েছে তার ভক্তরা। গতকাল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনের বিশ্বকাপের আগে তারকা ক্রিকেটারকে হারিয়ে বিপদে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।

আপনাদের জানিয়ে রাখি, ৩৯ বছর বয়সী হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার জার্সিতে প্রায় ২ দশক ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ডের সংখ্যাও নেহাত কম নয়। জ্যাক ক্যালিসের পর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রহ করা ব্যাটসম্যান। হাশিম আমলা তার ক্যারিয়ারে সমস্ত পেশাদার ফরম্যাটে মোট ৩৪,১০৪ রান করেছেন। এর মধ্যে ২০০৪ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি ১২৪টি টেস্ট ম্যাচে ৯,২৮২ রান করেছেন। ২০১২ সালে আমলা ওভালের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন।

টেস্ট ক্রিকেটের পাশাপাশি হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও ধ্বংসাত্মক পারফরম্যান্স করেছেন। হাশিম আমলা তার ক্যারিয়ারে ১৮১টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ওডিআইতে, তিনি ২৭টি সেঞ্চুরি সহ ৮,১১৩ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে তিনি ৮টি হাফ সেঞ্চুরি সহ ১২৭৭ রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026