বলিউড ইন্ডাস্ট্রিতে সানি লিওনি নামটাই যথেষ্ট। তার নামেই উষ্ণতা ছড়ায় চতুর্দিকে। অভিনেত্রীর একবার তাকানোতেই রাতের ঘুম ওড়ে তার অগণিত পুরুষ ভক্তদের। সম্প্রতি সানি লিওনিকে কনিকা কাপুরের গানে নাচতে দেখা গিয়েছে। আর তারপর থেকেই পেতে শুরু করেন খুনের হুমকি। এমনকি নেটিজেনদের একাংশ তার নতুন মিউজিক ভিডিও বয়কট করারও ডাক দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তার নতুন মিউজিক ভিডিও বয়কট করার জন্য ট্রেন্ডিং হয়েছে ‘হ্যাশট্যাগ বয়কট মধুবন’।
সম্প্রতি কনিকা কাপুরের গাওয়া ‘মধুবন’ গানের সাথে নেচে মিউজিক ভিডিও বানিয়েছেন সানি লিওনি। গানটি আইটেম নম্বর হিসেবেই পেশ করা হয়েছে দর্শকদের সামনে। এই গানটির আগের ভার্সন অর্থাৎ পুরনো ভার্সনটি মোহাম্মদ রফি সাহেবের গাওয়া। ১৯৬০ সালে ‘কোহিনুর’ ছবির মহম্মদ রফি সাহেবের গাওয়া ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটিরই রিমিক্স গেয়েছেন কনিকা কাপুর। আর এই রিমিক্স আঘাত করছে হিন্দুদের ধর্মাবেগে, এমনটাই মত অনেকের।
সম্প্রতি এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন, কোন গানের সাথে কিরকম ভিডিও হবে? কিংবা কিরকম নাচা উচিৎ! তা বানানোর আগে একবার ভালোভাবে দেখে নেওয়া উচিৎ ছিল। এই গানের সাথে সানি লিওনির এমন উত্তেজক নাচ একেবারেই মানানসই নয় বলেই মত অধিকাংশের। এই গানের সাথে এমন মিউজিক ভিডিও বানিয়ে রাধাকে অপমান করা হয়েছে বলেই দাবি তুলেছেন অনেকে। অবিলম্বে এই গান বয়কট করার দাবি তুলেছেন নেটনাগরিকদের একাংশ।
বর্তমানে টুইটারে এই গান বয়কট করার জন্য ‘হ্যাশট্যাগ বয়কট মধুবন’ ট্রেন্ডিং করা হচ্ছে। এমনকি এই কারণে তিনি খুনের হুমকিও পেয়েছেন। তিনি আসলে একজন শিখ। জন্মসূত্রে তার নাম করনজিৎ কউর। তবে তাকে খুনের হুমকি দেওয়া উচিৎ হয়নি বলেই মনে করেন অনেকে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে এই মিউজিক ভিডিওর কর্মকর্তারা কিংবা সানি লিওনি নিজে কোন মন্তব্য করেননি।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…