জীবনযাপন

সকালে কি খাবেন সে নিয়ে ভাবনা চিন্তা করতে হয় ? আসুন তবে জেনে নেওয়া যাক সকালে কি খাওয়া উচিত

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমাদের স্বাস্থ্যের জন্য সকালের খাবার খাওয়া খুবই জরুরী। সকালের খাবার কোনোভাবেই বাদ দেওয়া চলে না। কারণ সকালের খাবার থেকে আমরা সারাদিন কাজ করার শক্তি পাই।
সকালের জলখাবারে সব সময় ভারী জিনিস খাওয়া উচিত।যাতে আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে। এবং আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে।
সকালের খাদ্য তালিকার খাবারগুলি আপনাকে একটি সুস্থ শরীরের অধিকারী করে তুলতে পারে। তবে পেট ভরানোর জন্য যেকোনো জিনিস খেয়ে নিলেই চলবে না। পুষ্টিগুণ বিচার করে তবেই খাওয়া উচিত।
শীতকালে আমাদের শরীরের এনার্জি এমনিতেই অনেক কমে যায়। তাই শীতকালে কিছু কিছু খাবার এড়িয়ে চলাই ভালো।আসুন জেনে নিই খাবার গুলি কি কি–

১) ফ্লেভারড ইয়োগার্ট: এটি প্রচুর পরিমাণে চিনি দিয়ে তৈরি হয় এছাড়াও নানা কৃত্রিম উপাদান এর মধ্যে বর্তমান এটি শরীরের ওজন দ্রুত বৃদ্ধি করে দেয় এছাড়াও এর কারনে বুকে মিউকাস জমতে পারে

২) সিরিয়াল: সিরিয়াল ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তবে এতে পুষ্টিগুণ একেবারেই থাকে না। এতে ফাইবার ও প্রোটিন থাকে না। থাকে শুধু অ্যাডেড সুগার।

৩) ফ্রুট জুস: ফল থেকে রস বের করে নেওয়ার ফলে ফলের ফাইবার নষ্ট হয়ে যায়। আবার ফ্রুট জুস এর মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে। এতে ডায়াবেটিসের আশঙ্কাও দেখা দিতে পারে।

৪) প্যানকেক: ব্রেকফাস্ট হিসেবে অনেকেই প্যানকেক খেয়ে থাকেন। কিন্তু এতে থাকে অতিরিক্ত পরিমাণে রিফাইন্ড ফ্লাওয়ার ও চিনি। যার ফলে প্যানকেক খাওয়ার পরেই শরীর ক্লান্ত ও অলস লাগে।

৫) মাফিন: ব্রেকফাস্টে মাফিন একটি খুবই জনপ্রিয় খাবার। তবে জানেন কি এই মাফিন কি দিয়ে তৈরি? ভেজিটেবিল তেল, রিফাইন্ড ময়দা, ডিম ও চিনি দিয়ে তৈরি হয় এই মাফিন। চকোলেট চিপস ও হুইপড ক্রিম এর সঙ্গে যুক্ত থাকে। এতে পুষ্টিগুণ তো থাকেই না বরং হাই সুগার ও হাই ক্যালরি থাকে।

তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026