খেলা

পরিবারে আসছে নতুন সদস্য, প্রকাশ্যে আসল হেজেলের বেবি বাম্প ছবি

সম্প্রতি বাবা হয়েছেন বিরাট কোহলি। এর আগে তালিকায় ছিলেন হার্দিক পান্ডিয়া। আর এবারে হয়ত পালা ৬ বলে ৬টি ছক্কা হাঁকানো যুবরাজ সিং এর। অন্তত যুবরাজের স্ত্রী হেজেল কিচের নতুন ছবি দেখে কিছুটা এরকমই মনে হচ্ছে। ২০১৬ সালে বিয়ে, তারপর থেকে বেশ সুখেই আছেন এই সেলিব্রিটি কাপল। আর এবারে তাদের সুখের সংসারে আসতে চলেছে আরো এক সদস্য। সম্প্রতি হ্যাজেলের বার্থডে সেলিব্রেশনের সময় একটি ছবি প্রকাশ্যে এসেছিল। যেই ছবিতে আমরা হেজেল এর বেবি বাম্প এর কিছুটা ছোয়া দেখতে পেয়েছিলাম।

এই সেলিব্রেশনে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সকলে উপস্থিত ছিলেন। যেখানে হয়েছিল একটি ঘরোয়া পার্টি। সেই পাটির ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যুবরাজ সিং নিজে। হেজেল এই ভিডিওতে কেক কাটছেন সেই ভিডিওটি দেখে মনে হচ্ছে হেজেল সত্যি গর্ভবতী। ওই ভিডিওতে তিনি পড়েছিলেন একটি ফ্লোরাল প্রিন্টের ড্রেস। ফ্লোরাল ড্রেস দেখে অনেকে আবার অনুষ্কা শর্মার পলকা ডট এর ড্রেসের সঙ্গে তুলনা করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একসাথে একটি বিশেষ ড্রেস পরে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। ওই ছবিতে অনুষ্কার পরনে ছিল পলকা ডট এর একটি ড্রেস। এই ড্রেস পরে ছবি দেওয়ার দিন কয়েকের মাথায় অনুষ্কা এবং বিরাট একসাথে অনুষ্কার গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেন। এবার একটি ফ্লোরাল ড্রেস পরে ছবি ইনস্টাগ্রামের শেয়ার করার পরে যুবরাজের অনুগামীদের ধারণা, এবারে দুজন তাদের মধ্যে অন্য একজন অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তবে, আপনাদের জানিয়ে রাখি হেজেল কিচ কিন্তু জানিয়েছিলেন ২০১৯ সালে তার নাকে একটি অপারেশন করতে হয়েছিল। ওই অপারেশনের পর তাকে কিছুটা ওয়েট পুট অন করতে হয়। এই জন্য তাকে কিছুটা ভারী লাগছে বলেও অনেকের মতামত। তবে আবার অনেকের কাছে এটা বেবি বাম্প। এখনো যুবরাজ এবং হেজেল কেউ তাদের প্রেগন্যান্সি এর ব্যাপারে কিছু জানাননি। তবে যাই হোক না কেনো, হেজেল এর জন্মদিনের ছবি বর্তমানে সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026