এইচডিএফসি ব্যাঙ্ক হলো ভারতের সবথেকে বড় বেসরকারি ব্যাংক। এই ব্যাংকের হোম লোন ভারতে অত্যন্ত জনপ্রিয় এবং ভারতে বহু মানুষ এমন রয়েছেন যারা এই ব্যাংকের থেকে হোম লোন নিতে বেশ পছন্দ করেন। এইচডিএফসি ব্যাংকের সুদের হার এর আগে অন্যান্য ব্যাংকের থেকে ছিল কিছুটা কম। সেই কারণেই এইচডিএফসি ব্যাংক লোনের ক্ষেত্রে ভারতীয়দের প্রথম পছন্দ ছিল। তবে এবারে এইচডিএফসি ব্যাংক নতুন বছরে তাদের গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই হোম লোনের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই বেসরকারি ব্যাংকটি।
সুদের হার বৃদ্ধি:
HDFC ব্যাঙ্ক তার রেপো-লিঙ্কড হোম লোনের সুদের হার ১০-১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে ঋণের হার ৮.৭০% থেকে ৯.৮০% এর মধ্যে এসেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, HDFC ব্যাঙ্ক এবং HDFC লিমিটেড-এর একীভূত হওয়ার কারণে হোম লোনের হারের এই পরিবর্তন ঘটেছে। এই সুদের হার বৃদ্ধির ফলে নতুন গ্রাহকদের জন্য হোম লোন নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
পুরাতন গ্রাহকদের উপর প্রভাব:
পুরাতন গ্রাহকরা RPLR চালিয়ে যেতে পারেন। তবে, ভবিষ্যতে EBLR-এর উপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন হতে পারে।
অন্যান্য ব্যাংকে হোম লোনের হার:
ICICI ব্যাঙ্কে হোম লোনের হার ৯% থেকে ১০.০৫% এর মধ্যে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের হার ৯.১৫% থেকে সর্বোচ্চ ১০.০৫% পর্যন্ত। অ্যাক্সিস ব্যাঙ্ক ৮.৭৫ থেকে ৯.৬৫% হারে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৮.৭০% হারে ঋণ দিচ্ছে। তাই, HDFC ব্যাঙ্কের হোম লোনের সুদের হার বৃদ্ধি গ্রাহকদের জন্য একটি ধাক্কা। ঋণ নেওয়ার আগে, বাজারে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা গুরুত্বপূর্ণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…