ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

HDFC Bank: প্রতি মাসে ৫ হাজার টাকা জমিয়ে ৩ লক্ষ পর্যন্ত রিটার্ন, HDFC-র এই স্কিমে গ্রাহকরা পাবেন দারুণ লাভ

মানুষ বিনিয়োগ করার সময় মূলত দুটি দিকে নজর দিয়ে থাকেন। ঝুঁকি হীন বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্ন। বাজারে বিনিয়োগের জন্য কম মাধ্যম নেই। কিন্তু বেশি সুদে যেখানে বিনিয়োগ করলে নিশ্চিত মোটা রিটার্ন পাওয়া যাবে সেখানেই বিনিয়োগের চিন্তা ভাবনা করে থাকেন অধিকাংশ মানুষ। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট অনেকের প্রাথমিক পছন্দ হলেও রেকারিং ডিপোজিটেও (Recurring Deposit) অনেকেই ভরসা করেন নিশ্চিত রিটার্নের জন্য। উপরন্তু এখানে ঝুঁকি হীন ভাবে বিনিয়োগও করা যায়।

তবে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে দুটি বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। গ্রাহক বিনিয়োগের ক্ষেত্রে কোন বিভাগে পড়েন এবং কত বছরের জন্য বিনিয়োগ করা হচ্ছে এই দুটি ফ্যাক্টরের উপরে নির্ভর করে রিটার্ন। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হয়। মেয়াদ পূর্তির পর সুদ সমেত পুরো টাকা পাওয়া যায়।

এইচডিএফসি ব্যাঙ্কে এই মুহূর্তে সবথেকে বেশি হারে সুদ পাওয়া যাচ্ছে আরডি তে। ৬ মাসের মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে ৪.৫০ %, ৯ মাসের মেয়াদে ৫.৭৫ %, ১২ মাসের মেয়াদে ৬.৬০ %, ১৫ মাসের মেয়াদে ৭.১০ %, ২৪ মাসের মেয়াদে ৭ %, ২৭ মাসের মেয়াদে ৭ %, ৩৬ মাসের মেয়াদে ৭ %, ৩৯ মাসের মেয়াদে ৭ %, ৪৮ মাসের মেয়াদে ৭ %, ৬০ মাসের মেয়াদে ৭ %, ৯০ মাসের মেয়াদে ৭ % এবং ১২০ মাসের মেয়াদে ৭ % হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

তাহলে হিসেব মতো, যদি এইচডিএফসি ব্যাঙ্কে পাঁচ বছরের মেয়াদে প্রতি মাসে ১০ হাজার টাকার আরডি করা হয়, তাহলে ৭ শতাংশ সুদের হারে মেয়াদ পূর্তির পর ৭,১৯,২১৩ টাকা রিটার্ন পাওয়া যাবে। তবে প্রবীণ নাগরিকরা ৫ বছরের মেয়াদে প্রতি মাসে ১০ হাজার টাকার আরডি করলে পাওয়া যাবে ৭.৫০ শতাংশ হারে সুদ। সেক্ষেত্রে ৭,২৮,৭৭১ টাকা রিটার্ন পাওয়া যাবে ম্যাচুরিটির পর। আর যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে জমা করা হয় তবে ৭ শতাংশ সুদের হারে পাঁচ বছরের মেয়াদে ৩,৫৯,৬০৮ টাকা রিটার্ন পাওয়া যাবে। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে জমালে পাঁচ বছর পর রিটার্ন পাওয়া যাবে ১,০৭৮,৮১৬ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026