খেলা

IPL 2022: ‘ও ধোনির মত নেতৃত্ব দেয়’, হার্দিক পান্ডিয়াকে নিয়ে উচ্ছ্বসিত সঞ্জায় মঞ্জরেকর

এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন একসময় অসম্ভব বলে মনে করা হচ্ছিল। এও মনে করা হয়েছিল যে, ক্যারিয়ারের সমাপ্তি হতে চলেছে তার। পিঠে যন্ত্রণার জন্য দীর্ঘদিন ধরে ক্রিকেট জগতের বাইরে অবস্থান করছিলেন তিনি। তবুও আইপিএলের মত বড় মঞ্চে গুজরাটের কর্মকর্তারা তার ওপর আস্থা দেখান। তারকা ক্রিকেটারদের ছেড়ে পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেন তারা। আর নেতৃত্ব হাতে পেতেই সেরার সেরা পারফর্মেন্স করে দেখালেন হার্দিক পান্ডিয়া।

এদিকে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখে হার্দিক পান্ডিয়াকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সঞ্জায় মঞ্জরেকর। মঞ্জরেকর মনে করেন যে, “গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দেওয়ার দক্ষতা অনেকটা এমএস ধোনির মতোই। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিক বেশ স্বচ্ছন্দ্য এবং তাঁর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টির স্বচ্ছতা পুরো প্রতিযোগিতা জুড়ে ছিল বলে দাবি সঞ্জয় মঞ্জরেকরের।”

তিনি আরও বলেন,”আইপিএলে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিতে অনেকটাই সাবলীল দেখা যাচ্ছিল। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঠিক যেন মহেন্দ্র সিং ধোনির প্রতিচ্ছবি।” এছাড়া সঞ্জয় মঞ্জরেকর ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বলেছেন, হার্দিক পান্ডিয়াকে যেন চতুর্থ স্থানে ব্যাটিং করতে পাঠানো হয়। সেখানেই অত্যন্ত সাবলীল তিনি।

আপনাদের জানিয়ে রাখি, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফাইনাল ম্যাচে একরকম রাজস্থানকে দুধে-ভাতে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে গুজরাট টাইটান্স। তাছাড়া ফাইনালে রাজস্থানকে পরাজিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে একরকম রাজস্থানের ব্যাটিং অর্ডার ভেঙে দেন তিনি। জস বাটলার, সঞ্জু স্যামসন সহ হাই হিটার সিমরন হেটমায়ারের উইকেট তুলে নেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে মূল্যবান তিনটি উইকেট দখল করেন তিনি। তাছাড়া ব্যাট হাতে মূল্যবান ৩৪ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026