নিউজ

Health ATM: বিরাট সুখবর, এবার রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য রক্ষায় নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ, আসছে হেলথ ATM

সরকারি চিকিৎসা এবারে আরো নতুনত্ব আনতে চলেছে রাজ্য সরকার। রোগীরা পেয়ে যাবেন আরো বেশি সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এবারে পাঁচ মিনিটে ৫৫ টি পরীক্ষা হয়ে যাবে একেবারে নিখরচায়। সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল থেকে শুরু করে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এমনকি ব্লাড গ্রুপের টেস্ট হয়ে যাবে সহজে। এছাড়াও হিমোগ্লোবিন, বিএমআই এবং ক্রিয়েটিনিন সহ আরো অজস্র সূচকের পরীক্ষা হয়ে যাবে। এমনকি চোখ পরীক্ষার ব্যবস্থা থাকছে। এই সুবিধা পেয়ে যাবেন রাজ্য সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের কর্মচারীরা।

আপনাদের জানিয়ে রাখি এই সরকারি ভবনগুলি হল নবান্ন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যসাথী, বিকাশ ভবন এবং কলকাতা পুরসভার সদর দপ্তর। রাজ্য সরকার এবং বেঙ্গল কেমিক্যাল এর যৌথ উদ্যোগে এই রোগ নির্ণয় এবং রক্ত পরীক্ষার হাইটেক যন্ত্র কাউড ক্লিনিক হেলথ এটিএম আনা হচ্ছে। সূত্রের খবর এর ফলে উপকৃত হবেন প্রায় কয়েক হাজার সরকারি কর্মী এবং পুরসভার কর্মী এবং আধিকারিকরা। এই সমস্ত পরীক্ষা যে কোন বেসরকারি ল্যাবরেটরি থেকে করাতে হলে কয়েক কোটি টাকা খরচ হয়ে যায়। আর এই খরচ বহন করতে হয় রাজ্যকে। তাই এবারে রাজ্যের ভাড়ার থেকে আর অতিরিক্ত খরচ করতে হবে না।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হেলথ এটিএম এর বেশ কিছু সুবিধা রয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত এখানে প্রবেশ করে নিজের তথ্যাবলী জানিয়ে দিলে সেই ইনফরমেশন রেকর্ড হয়ে যাবে ক্লাউডে। ফলে যতবার রোগী পরীক্ষা করাবেন ততবার আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করার সুযোগ পাওয়া যাবে।

দ্বিতীয়ত প্রত্যেকটি রিপোর্ট ইমেল এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেই রোগীর কাছে। তৃতীয় রিপোর্টের পাশাপাশি কি ধরনের ডায়েট প্ল্যান করলে সেই ব্যক্তি নীরোগ এবং ফিট থাকবেন সেটাও জানিয়ে দেবে এই মেশিন। চতুর্থত, কিউআর কোড লাগানো ব্যক্তিগত হেলথ কার্ড বেরিয়ে আসবে এই মেশিন থেকে। পঞ্চমত, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলার সুযোগ পাওয়া যাবে এই যন্ত্রের মাধ্যমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026