রাজ্য

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা

এবারে এম্বুলেন্স এর মধ্যে থাকবে একটি আস্ত ভেন্টিলেটার। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাবার সময় যদি ভেন্টিলেটরের দরকার পড়ে সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর ফলে যদি করোনা সংক্রমণ হয়ে থাকে এবং আপনার প্রবল শ্বাসকষ্ট হয় তাহলে এই বিশেষ ধরনের এম্বুলেন্স আপনাকে সাহায্য করবে। করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসছে। তাই শিশুদের সুরক্ষিত রাখার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছেন রাজ্য সরকার।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই শতাধিক এরকম ভেন্টিলেটর যুক্ত এম্বুলেন্স তৈরি করা হয়েছে। জেলা হাসপাতাল এরকম ভেন্টিলেটরবাহী এম্বুলেন্স থাকবে। জানিয়ে দেওয়া হয়েছে বাচ্চার সঙ্গে বাচ্চার মা হাসপাতালে যেতে পারেন। এই এম্বুলেন্সে বিশেষভাবে মায়ের বসার জন্য একটি জায়গা রাখা হয়েছে। রাজ্যে এই প্রথম এরকম চলমান ভেন্টিলেটার যুক্ত এম্বুলেন্স তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

তবে তৃতীয় ঢেউতে শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটা কম বলে জানিয়েছেন স্বাস্থ্যকরতারা। বিভিন্ন রাজ্যের শিশু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবারে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ এর ক্ষেত্রে বাচ্চাদের আক্রান্ত হবার সংখ্যা কিছুটা কম হবে। তোবে, রাজ্য সরকার এখনই হাল ছেড়ে দিচ্ছে না, বরং তারা বর্তমানে শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ১৪ থেকে ১৮ বছরের বাচ্চাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে। তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবার ব্যাপারেও নতুন পথ বাতলে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যদি ছেলে আক্রান্ত হয় তাহলে পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হবে। আর যদি মেয়ে অসুস্থ হয় তাহলে মহিলা ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকতে পারে। যদি বাবা এবং মা দুজনে অসুস্থ হন, অথবা বাচ্চার বাবা মা জীবিত না থাকেন তাহলে কোভিড ওয়ারিয়ার থাকবেন। প্রত্যেকটি বাচ্চার ওয়ার্ডে একাধিক কোভিড ওয়ারিয়ার নিয়োগ করা হবে। বাচ্চাদের দেখভাল করবেন তারা, এবং তাদের যখন যা প্রয়োজন হবে তার খেয়াল রাখবেন তারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026