নিউজ

সাবধান! বেশি মাত্রায় স্যানিটাইজার ব্যবহার করেন? জানুন কী বলছে স্বাস্থ্যমন্ত্রক

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রাথমিক ভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এবার এই স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রেই সতর্ক করলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্যানিটাইজার বেশি ব্যবহার করা উচিত নয়। স্যানিটাইজারের থেকে সাবান জল বেশি নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা জানিয়েছেন, “সাম্প্রতিক সময় একটি অভূতপূর্ব সময়। কেউ কোনওদিন ভাবেননি এইরকম একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। এই অবস্থায় নিজেদের সুরক্ষিত রাখার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সাথে ঘন ঘন গরম জল পান এবং হাত ধুতে থাকুন। তবে বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না, সাবান জল ব্যবহার করুন বেশি করে।”

প্রসঙ্গত, চিকিৎসকরা আগেই বলেছিলেন স্যানিটাইজারে অত্যধিক পরিমাণে অ্যালকোহল থাকার কারণে, এটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। এরফলে ত্বকে বাস করা উপকারী ব্যাকটেরিয়াগুলিও মারা যায়। তবে এটির পরিবর্তে সাবান জল ব্যবহার করা বেশি সুরক্ষিত। খুব প্রয়োজন না থাকলে স্যানিটাইজার ব্যবহার এড়িয়ে যাওয়াই উচিত। এর আগে N-95 মাস্ক নিয়েও সতর্ক করা হয়েছিল। কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে সতর্ক করে ভালভ লাগানো N-95 মাস্ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

এদিকে করোনা আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শনিবার ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৯১৬ জন। মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৬ হাজারে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবলে মোট মৃ্ত্যু হয়েছে ৩১,৩৫৮ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026