নিউজ

চড়ছে পারদ, রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

একদিকে বাংলায় যেমন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে, ঠিক একইভাবে বাড়ছে তাপমাত্রার পারদও। মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও প্রায় রোজ তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি ছিল।

অন্যদিকে আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা থেকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। বরং পাল্লা দিয়ে বাড়বে গ্রীষ্মের দাপট। দক্ষিণবঙ্গের বৃষ্টির কোন সম্ভাবনা না থাকায় গুমোট পরিবেশ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী ২১ বা ২২ মার্চ উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও পশ্চিমাঞ্চলের কিছু জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বর্তমানে বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ শতাংশ ও ১৮ শতাংশ।

এছাড়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এমনকি ৩০-৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড়ো হাওয়া বইলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তিতে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026