নিউজ

Cyclone updates: ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, কবে আছড়ে পড়বে নিম্নচাপ? বৃষ্টি হতে পারে বাংলায়ও

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। যা আগামী ভবিষ্যতে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। এই সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর জেরে পশ্চিমবঙ্গের একাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। আপাতত ভারতীয় মৌসাম ভবনের তরফে জানানো হয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং তাও আগামী ভবিষ্যতে ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার এর আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উত্তরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে আগামী বৃহস্পতিবার এর মধ্যে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বা বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরের উপরে ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় উঠবে। কখনো কখনো এই মেঘ ৫৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই বেগে বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা অনুমান করছেন, বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। সেটার সম্ভাব্য অভিমুখ হতে পারে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে বাংলার একাংশে বৃষ্টির সম্ভাবনা আছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026