Weather Update: এবার বাংলায় ঢুকবে প্রবল বর্ষা, কবে আসবে? জানিয়ে দিল হাওয়া অফিস

কেরালা এবং উত্তর-পূর্ব ভারতে অবশেষে ঢুকে পড়লে বর্ষা। আসামে ঢুকে পড়লো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকে যাবে বর্ষা। ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। এর ফলে মেঘলা আকাশ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টা পরে এই মেঘ সরে যেতে পারে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই তিনটি জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টি হবে, দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলায়। তবে এখনই তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। একইসঙ্গে বৃষ্টি হবে পূর্বের জেলাগুলিতে। রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

অন্যদিকে সাত দিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করছে বর্ষা। আজ উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা আছে। এর কারণে রবি এবং সোমবারের মধ্যে উত্তরবঙ্গ এবং বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবারে দেরিতেই আসবে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেটা এখনো জানা যায়নি। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ৯ থেকে ১৫ জুন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা, মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

টিম ইন্ডিয়ার বাড়ছে চিন্তা! IPL-এর পরেও মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা খেলোয়াড়

বর্তমানে জমে উঠেছে IPL ২০২৬-এর লড়াই। তবে, ক্রিকেটের এই জনপ্রিয় মেগা টুর্নামেন্টের পরেই আবার আন্তর্জাতিক…

May 3, 2026

বড় আপডেট! আগামী সপ্তাহে কলকাতায় টানা ২ দিন ব্যাঙ্ক বন্ধ—আগেই জারি নোটিশ

মে মাসের প্রথম সপ্তাহেই বড় ধাক্কা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। কলকাতায় টানা দু’দিন বন্ধ থাকতে চলেছে…

May 3, 2026

ঘরে বসেই মাসে ২০,৫০০ টাকা আয়! পোস্ট অফিসের দারুণ স্কিম জানলে অবাক হবেন

বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের চিন্তা অনেকেরই থাকে, বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন। অবসরের পর…

May 3, 2026

বড় আপডেট! যুবসাথীর টাকা কবে ঢুকবে? ২ মিনিটে নিজেই স্টেটাস চেক করুন

রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী (Yuvasathi) নিয়ে বড় আপডেট সামনে এল। অনেক আবেদনকারী এখনও…

May 3, 2026

বড় সিদ্ধান্ত হতে পারে! ৪ঠা মে কি বন্ধ থাকবে স্কুল-কলেজ? জানুন বড় আপডেট

৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও…

May 3, 2026

৯ ম্যাচে ২ জয়! তবুও কি প্লে-অফে উঠতে পারে মুম্বই ইন্ডিয়ান্স? সমীকরণ জানুন

২০২৬ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স দেখে হতাশ ভক্তরা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি এখন কার্যত বিদায়ের…

May 3, 2026