নিউজ

ভয়াবহ দূষণে ডুবে রয়েছে গোটা রাজধানী, দীপাবলিতে দূষণের মাত্রা বেড়েছে আরও বেশি

দিল্লী  : ভারতের বড় বড় শহর গুলির মধ্যে অন্যতম দূষিত শহর হল দিল্লী। এই রাজ্যে দূষণের পরিমাণ এতই বেশি যে মাঝে মাঝে আকাশ ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। গতকাল দীপাবলীর উৎসব উপলক্ষে দিল্লীতে এই দূষণের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ায় রাজধানী দিল্লিকে নিয়ে চিন্তিত গোটা দেশ।

সম্প্রতি বায়ু দূষণের মানের সূচক অনুযায়ী দিল্লির বাতাসের গুণমান ‘ খুব খারাপ’। ধোঁয়াশার স্তরে জাতীয় রাজধানী সম্পূর্ন ডুবে রয়েছে এবং বায়ুর গুণমান ‘অত্যন্ত দুর্বল’ ক্যাটাগরি।বায়ু মানের সূচক অনুযায়ী, ০-৫০ এর মধ্যে একটি একিউআইকে ভালো হিসাবে বিবেচনা করা হয়, ৫১-১০০ “সন্তোষজনক”, ১০১-২০০ “মাঝারি”, ২০১-৩০০” দরিদ্র”, ৩০১-৪০০” খুব দরিদ্র”,, ৪০১-৫০০”গুরুতর” এবং ৫০০ এর উপরে “গুরুতর জরুরি অবস্থা “।

সরকারি সংস্থার খবর অনুসারে কাল দীপাবলীর দিন রাত ১১ টায় দিল্লির সামগ্রিক বায়ু মানের সূচকটি ৩২৭ দাঁড়ায়।শনিবার এটি ৩০২ এ দাঁড়িয়েছিল। বায়ু দূষণের পরিমাণ দীপাবলীর দিনে কম করার জন্য সুপ্রীম কোর্ট রবিবার আতসবাজি ফাটানোর জন্য দুই ঘণ্টার সীমা প্রয়োগ করেছিলো। মালভিয়া নগর, লজপত নগর, লক্ষ্মী নগর, ময়ূর বিহার, সরিতা বিহার, হরি নগর, নিউ ফ্রেন্ডস কলোনি, দ্বারকা, প্রতিটি জায়গার লোকেরা সুপ্রীম কোর্ট নির্দেশ মেনে ২ ঘণ্টার মধ্যে আতসবাজি পোড়ায়।

তবে বিষাক্ত ধোঁয়া এবং আতশবাজি থেকে বেরোনো ছাই বাতাসকে ভরাট করায় সামগ্রিক বায়ু মানের সূচকটি অনেক জায়গায় “গুরুতর ” চিহ্নটি অতিক্রম করেছে। সরকারের বায়ু মানের মনিটর, SAFAR (সাফার) জানায় প্রতিবেশী রাজ্যগুলিতে আতসবাজি পোড়ানোর বায়ুমণ্ডলে দূষণ আরো বাড়ে। SAFAR ভবিষ্যদ্বাণী করে করে বলে আজ সার্বিক বায়ু মানের সূচকটি ‘গুরুতর’ বিভাগে ডুবে যেতে পারে।

দিল্লির বায়ুমান প্রতি বছর দীপাবলির আশপাশে বিপজ্জনক মাত্রায় ডুবে যাওয়ায় সুপ্রীম কোর্ট ২০১৮ সালে দূষণকারী পটকাবাজি নিষিদ্ধ করেছিল এবং আদেশ দিয়েছিল কেবল সবুজ আতশবাজি পোড়ানোর কারণ এই আতসবাজিতে বায়ু দূষণ ৩০ শতাংশ কম হয়। কিন্তু এই আতসবাজির উচ্চ দাম এবং সীমিত পরিমাণে পাওয়া যায় বলে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের কাছে তেমন ভাবে গ্রহণীয় হয়ে উঠে নি তাই লোকেরা প্রচলিত আতশবাজি কিনতে বাধ্য হয়েছে যার ফালে বেড়েছে দূষণের মাত্রা ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026