নিউজ

Weather Update: আকাশ কালো করে আসছে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই তাণ্ডব চালাবে এই জেলাগুলিতে

আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির কারণে সোমবার মনোরম আবহাওয়া বজায় ছিল। পারদ পতন হয়েছে অনেকটাই। মঙ্গলেও ঝড়বৃষ্টি বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইবার সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিমবঙ্গের সব জেলায় এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। মঙ্গলবার মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে।

বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুতের সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026