আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সকালে হালকা বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমান আরও বাড়বে। তবে এই জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। মূলত পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। বুধবারের পর এই অক্ষরেখা উত্তর দিকে সর্বে।এর প্রভাবে পূবালী হাওয়ায় রাজ্যে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে।
কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ ছিল। বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৬৯-৯৪ শতাংশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…