বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হবার আশঙ্কা রয়েছে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। সপ্তাহের শেষে বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও হতে পারে। তবে বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদীয়া মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হবার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…