উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। যার জেরে নদীগুলি প্লাবিত হবার প্রবল সম্ভাবনা আছে। ধস ও হতে পারে, তাই সতর্ক করা হয়েছে। এবার ফের আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাত হবার পূর্বাভাস দিল। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই অতিবৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের এই সব জেলাগুলিতে বুধবার পর্যন্ত ভারীবৃষ্টি চলবে।
অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা আর এই মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। যারফলে উত্তরবঙ্গের জেলাগুলি সহ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা ৷
বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত ও হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…