নিউজ

কালো মেঘে ঢেকেছে আকাশ, ধেয়ে আসছে প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

সকাল থেকেই আকাশ মেঘলা। আকাশে কালো মেঘের ঘনঘটা। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। ফলে ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের।

আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, উত্তরদিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকদিন টানা বৃষ্টির ফলে নদীগুলি ফুঁসছে। এই বৃষ্টি জারি থাকলে জল আরও বাড়বে।

আবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি আরও বাড়বে। কিন্তু বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে মুশির্দাবাদে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026