ভ্যাপসা গরম থেকে মিলতে পারে স্বস্তি। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বেশ কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকছে। এবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা এবং বাংলাদেশের উপর ঘূর্নাবাতের জেরেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মাঝারি থেকে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, হাওড়া ও দুই ২৪ পরগনা জেলাতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টি হলে কলকাতায় সাময়িক হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির বেশি। তবে রাজ্যের বিভিন্ন জেলাতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরেও ছিল। গতকাল দক্ষিণ কলকাতার বেশ কিছু জেলাতে সন্ধ্যের পর ঝড়-বৃষ্টি ও হয়েছিল। উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছিল বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…