নিউজ

প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে, তবে প্যাচপ্যাচে গরমে ভুগবে দক্ষিণবঙ্গ: আলিপুর আবহাওয়া দপ্তর

রৌদ্রপ্রখর দিন ও প্যাচপ্যাচে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বলা ভালো, দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর নতুন মাসের শুরুর দিনেই জানিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের ভাগ্যে সেই হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত। আদ্রতাজনিত অস্বস্তি অবশ্যই ভোগাবে দক্ষিণবঙ্গকে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘে ঢেকে থাকলেও প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেলা গড়ালে হয়তো দু এক পশলা বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই প্যাচপ্যাচ ঘর্মাক্ত দিন কাটাতে হবে শহরবাসীকে।

সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে হয় ৩৫.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গতকাল বুধবার কলকাতা শহরতলিতে বৃষ্টি হয়নি। তবে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির ঘাটতিতে নাজেহাল হলেও শেষ কয়েকদিনে ভালই বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।

আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই উত্তরবঙ্গে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং পার্বত্য রাস্তায় ধস নামার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসলে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং একটি ঘূর্ণবাত্য রয়েছে যা অন্ধপ্রদেশের উপকূলে একটি অক্ষরেখায় রয়েছে। আর এর জেরেই আগামী কয়েক দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমার তেমন কোনো সম্ভাবনা নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026