নিউজ

Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আর কিছুক্ষণের মধ্যেই তাণ্ডব চালাবে কালবৈশাখী

প্রচণ্ড গরমের পর গত মঙ্গলবার থেকে বৃষ্টি (Rain Update) শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এপ্রিল মাসটা পুরোটাই তীব্র গরমে পুড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজলেও দক্ষিণবঙ্গ চাতকের মতো চেয়েই থেকেছে। রেকর্ড তাপপ্রবাহের পর অবশেষে দফায় দফায় ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে অনেকটাই। মঙ্গলবার থেকেই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচে। এবার ফের বৃহস্পতি এবং শুক্রবার কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর পরিস্থিতি রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতার পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৬০-৭০ কিমি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাতের সঙ্গে ৫০-৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার এবং রবিবার উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এবং সেই সঙ্গে তাপমাত্রাও বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জায়গায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মালদা জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026