নিউজ

বেলা গড়ালেই ব্যাপক বদলাবে বাংলার আবহাওয়া, অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে

বেলা বাড়ালেই বদলাবে রাজ্যের আবহাওয়া। আজ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আদ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। আজ কলকাতা শহরতলীর আকাশ আংশিক মেঘে ঢেকে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পাওয়াতে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি নাজেহাল করে তুলতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি ছিল। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩২.৬ মিলিমিটার।

এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা পারদ আরো চড়বে। ফিল লাইক টেম্পারেচার ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের বেগতিক অবস্থা হলেও আগামী রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানের বিক্ষিপ্ত কিছু অংশে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা হলেও বাড়বে।

তবে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং এ বেলা গড়ালেই শুরু হতে পারে অতিভারী বৃষ্টিপাত। পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরেও। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত আগামী মঙ্গলবার অব্দি চলবে। আজ উত্তরবঙ্গে ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026