ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, কলকাতায় শুরু হল তুমুল ঝড় বৃষ্টি

এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি। কিন্তু তার মধ্যে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে তুমুল ঝড় বৃষ্টি। সকালে শহর কলকাতায় রোদের দেখা মিললেও তিলোত্তমার আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে যায় রবীন্দ্রজয়ন্তীর সকালেই। আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে অশনি মোকাবিলায় তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ঠিক কি কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে এবং কিভাবে কাজ করা হবে সেই নিয়ে হতে পারে বৈঠক।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় এর আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ঘন্টায় ২১ কিলোমিটার বেগে ক্রমশ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। জানা যাচ্ছে এই মুহূর্তে পুরি থেকে ৬৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে উত্তর অন্ধ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড়।

তারপর পদ পরিবর্তন করে ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলের ওপর অবস্থান করবে। সেখানেই সম্ভাবনা আছে উড়িষ্যায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সর্বাধিক হবে। অন্যদিকে অশনি প্রভাবে আগামী বুধ এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়।

পশ্চিমবঙ্গে যেতে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা বেশি না পড়ে তার জন্য প্রস্তুত হতে শুরু করেছে রাজ্য প্রশাসন। সোমবার নবান্নে জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। কোথায় কিভাবে আগাম সর্তকতা নেওয়া প্রয়োজন হবে এবং কিভাবে এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা হবে সেই নিয়ে হতে পারে বৈঠক। ইতিমধ্যেই সুন্দরবন এবং কাকদ্বীপের মত উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসার কথা বলা হয়েছে। কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর এর তরফ থেকেও কিছু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026