নিউজ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা, আবহাওয়া বদল হবে কবে?

দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখন চাতক পাখির মতো অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। তাদের প্রশ্ন একটাই দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? বাংলায় ঢুকলেও এখন মালদহে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও দক্ষিণবঙ্গের বৃষ্টি অধরা। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পরিমাণ অত্যন্ত নামমাত্র। এর ফলে গরমও কাটছে না। তাহলে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে হবে? কি বলছে আবহাওয়া দপ্তর? কেমন যাবে আগামী সপ্তাহের আবহাওয়া?

জানা যাচ্ছে পশ্চিমের পাঁচটি জেলায় চরম তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। রবিবার চরম তাপপ্রবাহ হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। তাপপ্রবাহ চলবে মুর্শিদাবাদ নদিয়ায় এবং হুগলি জেলায়। বাকি জেলাগুলিতে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাড়বে গরম। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার থেকে।

উত্তরবঙ্গের স্বাভাবিক সময় ৫ দিন পরে বর্ষা প্রবেশ করেছে। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। সেই দিন পেরিয়ে গেলেও এখনো বর্ষার দেখা মিলছে না। বর্ষা এখনো থমকে আছে দুয়ারে। ১৯ থেকে ২২ জুনের মধ্যে আবারও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026