দীর্ঘ বেশ কয়েকদিন অপেক্ষা করার পর অবশেষে এসেছে বর্ষা। আর তার জেরে গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার জন্য রাতভর বৃষ্টি হয়েছে সারা রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকে এখনো গোটা পশ্চিমবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, টানা বৃষ্টি চলবে সারা পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং চিন্তা বাড়াতে চলেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার বৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন – নদীয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। তার সঙ্গেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা এক লাফে অনেকটা কমবে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। বৃষ্টিমুখর দিন থাকবে আজকে সারাদিন, তাই আজকে সারাদিন আকাশের মুখ ভার। কখনো কখনো এক পশলা দুপশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি আপনাকে এর মধ্যেও বাড়ি থেকে বের হতে হয় অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতরাতে সারারাত বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন এলাকা। আজকের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা এরকমই থাকবে সারা কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বজায় থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…