প্রবল দূর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী বর্ষণের সম্ভাবনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘন্টা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এবছর বর্ষাকাল জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বাংলায় তেমন বৃষ্টিপাত হয়নি। গভীর দুশ্চিন্তায় কাটছে কৃষকদের দিন। খরা পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ। এই অবস্থায় ভরসা কেবল নিম্নচাপ। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে হাসি ফুটিয়েছিল কৃষকদের মুখে। দিন কয়েকের প্রবল বর্ষণে শুরু হয়েছিল চাষের কাজ। এবার আবার নিম্নচাপ জনিত প্রবল বর্ষণের সম্ভাবনা চাষের কাজে গতি আনবে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের কারণে আগামী ২ দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজ্যে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলে দূর্যোগের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…