বর্ষার শুরুতে বাংলা সেরকম বৃষ্টির মুখ না দেখলেও বর্ষার শেষে অর্থাৎ শ্রাবণের শেষে ভারী বৃষ্টির মুখ দেখেছে গোটা বাংলা। নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দাপিয়ে এই বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের ওডিশা উপকূল লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আগামী ২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতাবাসী। বর্জবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দুপুরের পর থেকে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী৷ কিন্তু সেই অস্বস্তি কাটিয়ে আগামী দু’ঘণ্টায় উত্তর কলকাতার কিছু অংশে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…