শনিবার মহালয়া অথচ পুজোর দুদিন আগে বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে বাংলার প্রতিটি মানুষের। সকলেই ভাবছেন হয়তো বৃষ্টির ফলে মাটি হয়ে যেতে চলেছে এবারের পুজো। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিতে ভেসেছে মহানগরী সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু আজও তার ব্যাতিক্রম হয়নি।
সকালে কালোমেঘ সরিয়ে সূর্যের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা পাওয়া গেলো হাওয়া অফিসের তরফ থেকে।
গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩০.৫ মিলিমিটার। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানালো হওয়া অফিস। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন এর অস্বস্তির মাত্রাও কমবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…