সামনেই পুজো। কিন্তু পুজোর আগে ফের নিম্নচাপের হুংকার। নিম্নচাপের জেরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ হালকা বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
অপরদিকে বঙ্গোপসাগরে ২৪ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে বুধবার থেকে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টি শুরু হতে পারে। আগামিকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার দরুন গুজরাত, মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…