গত শুক্রবার থেকে নিম্নচাপের দৌলতে বৃষ্টি ঢুকেছে বাংলায়। শনিবার সারাদিনই বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে সমগ্র রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ দুদিকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। রাজ্যের সবকটি জেলাতেই প্রায় পৌঁছে গেছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সারাদিনই বৃষ্টিপাত হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ।
আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের রাজ্যগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ এলাকাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে আজ সারাদিনই ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…