বাংলায় বৃষ্টির ভ্রুকুটি যেনো কমার নামই নিচ্ছেনা। আগেও বেশ কয়েকদীন ধরে বৃষ্টি চলছিল বাংলায়। এখনো উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের কিছুদিন যাবৎ বৃষ্টির পরিমাণ অনেকটা কম। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আরো একবার। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আর কিছুদিনের মধ্যেই পুনরায় ফিরছে মৌসুমী বায়ু। তবে সেই ঘটনা এবারে ঘটবে আগামী বুধবার থেকেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বুধবার থেকে উত্তর এবং দক্ষিণ উভয় জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরে যেমন কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভবনা আছে। তেমন আবার দার্জিলিং, আলিপুরদুয়ার, এবং কালিম্পং এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
তার সাথে সাথেই কলকাতা এবং গাঞ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ এবং উড়িশ্যার উপর একটি নিম্নচাপ বিরাজমান। অন্যদিকে, উত্তরবঙ্গের ওপর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা কাজ করছে। এই দুটির সারাশি চাপেই বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে।
উত্তরবঙ্গে এই বৃষ্টির ফলে আবারো এলাকায় ধস নামার সম্ভাবনা আছে। এতদিন বৃষ্টিতে বেশ কয়েকবার ধস নেমেছে উত্তরের রাস্তায়। উত্তরের মানুষের সাথে দক্ষিণের মানুষের সংযোগ অনেক সময় বন্ধ হয়েছে। আবারো এবারের বৃষ্টিতে এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবারের বৃষ্টিতে মৌসুমী বায়ু খুব বেশি শক্তিশালী বলা যায়। এই কারণেই বলতে গেলে বাংলায় এবারে বৃষ্টির ভ্রুকুটি অনেকটাই বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…