হুনারবাজে ড্রিম গার্ল হেমা মালিনীর সাথে নাচলেন মিঠুন চক্রবর্তী, ব্যাপক ভাইরাল ভিডিও

আজকালকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো। জনপ্রিয় টিভি চ্যানেল কালার্স এর “হুনারবাজ-দেশ কি শান” রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার এখন গোটা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। এই শোতে ১৪ জন প্রতিযোগীর মন মাতানো পারফরম্যান্স রীতিমতো অবাক করে দিচ্ছে সকলে। এই সপ্তাহান্তে, রিয়েলিটি শো একটি মাদার্স ডে স্পেশাল পর্ব উদযাপন করেছে। আর সেখানেই মিঠুন চক্রবর্তী এবং করণ জোহারের সাথে বিচারকের প্যানেলে যোগদান করেছেন ড্রিম গার্ল হেমা মালিনী। জনপ্রিয় অভিনেত্রীর উপস্থিতি শোটিকে বেশ জাঁকজমক করে তুলেছিল।

সম্প্রতি কালার্স টিভি এই এপিসোডের একটি প্রিভিউ ভিডিও তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন যা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে হেমা মালিনী এবং মিঠুন চক্রবর্তীর জুটি নব্বইয়ের দশকের একটি পুরনো হিন্দি গান, ‘ড্রিম গার্ল’ এর তালে নাচ করেছেন। সেই ভিডিও প্রত্যেক পুরনো হিন্দি সিনেমা লাভারদের জন্য নস্টালজিয়া। এই জুটির নাচের ভিডিও এপিসোডে দেখার জন্য সকলেই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জনপ্রিয় মিঠুন চক্রবর্তী ও হেমা মালিনী জুটি শোলে সিনেমার বাসন্তী ভীরুর সাথে দেখা করার দৃশ্য রিক্রিয়েট করেছেন। এই ভিডিও এবং ছবির প্রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কালারস টিভি জানিয়েছেন, “এই সপ্তাহে বিনোদনের ডবল ডোজ হবে। কারণ হুনারবাজ শোতে এসেছেন ড্রিম গার্ল হেমা মালিনী। দেখতে হলে সোম থেকে শনি রাত ৯ টায় শুধুমাত্র কালারস চ্যানেলে”।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী এবং হেমা মালিনী জুটি পুরনো দিনে একসাথে অনেক সিনেমায় করেছেন। তার মধ্যেই অন্যতম জনপ্রিয় কয়েকটি হলো, ‘আন্ধি তুফান’, ‘তাকদীর’, ‘হীরাসাত’, ‘সাধু সন্ত’ প্রমূখ। আবার এই তারকা জুটির নাচ দেখা যাবে হুনারবাজ রিয়েলিটি শোতে। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই জানিয়েছেন যে তারা এই দিনের শো দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026