নিউজ

ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী, খুশির মেজাজে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন হেমন্ত সোরেন

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই খুশির হাওয়া JMM শিবিরে।JMM নেতা হেমন্ত সোরেনকে তার বাড়ির বাইরে সাইকেল চালিয়ে রাজ্য নির্বাচনে জয়ের উদযাপন করতে দেখা গেছে। তিনি বলেন যে ঝাড়খণ্ডের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ যারা, তাঁর ও তাঁর দলের প্রতি আস্থা রেখেছিল।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে,তাকে একটি কোট এবং জিন্স পরা অবস্থায় সাইকেল চড়তে দেখা গেছে। তিনি বেশ হাস্যকর মেজাজে দৃশ্যমান ছিলেন। ভিডিওতে তাঁর বাবা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকেও বেশ আনন্দের সাথে বসে থাকতে দেখা যায়।পরবর্তী পদক্ষেপের বিষয়ে তার কাছে জানতে চাইলে সোরেন বলেন, যে তারা এখনও কোনও পরিকল্পনা করেননি।তিনি বলেন যে তাঁর দলের বাকি সদস্যরা বৈঠকে বসছে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা করতে।

আরও পড়ুন : ‘মোদীজি বাংলার পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ‘প্রকৃতপক্ষে দেশভক্ত’, শ্যামবাজারে বললেন জেপি নাড্ডা

JMM বর্তমানে ২৮ টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস-JMM-RJD জোট ৪৬টি আসনে এগিয়ে রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় ৮১ টি আসনে ভোটগ্রহণ করেছে। ৩০শে নভেম্বর থেকে ২০ শে ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচটি ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যে ভোটার সংখ্যা ৬৫.১৭ শতাংশ বলে জানা গেছে।কড়া সুরক্ষার মধ্যে ২৪ টি জেলায় আজ সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026