বলি জগতের এভারগ্রীন আইকন রেখা আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট দেখা যায় রেখার নামে। সৌন্দর্য্য বা অভিনয়ের কেরামতিতে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। নিজের মতাদর্শে জীবনযাপন করতে পছন্দ করেন বলি এভারগ্রীন বিউটি।
রেখার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে জানিয়ে রাখা ভালো রেখার বাবা-মা দুজনেই জনপ্রিয় দক্ষিণ ভারতীয় তারকা। তাদের জীবনও ছিল বেশ রহস্যে মোড়া। রেখার পাশাপাশি এই দম্পতি জুটির আরো এক মেয়ে ছিল যার নাম রাধা। লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে খুব একটা জনপ্রিয়তা লাভ করতে না পারলেও রেখার বোন রাধা বেশ কয়েকটি দক্ষিণ ভারতের সিনেমাতে কাজ করেছিলেন। পাশাপাশি অনেক বড় ম্যাগাজিনের জন্য মডেলিং করতেন তিনি।
রেখার বোনকে যে অসম্ভব সুন্দর দেখতে তা আলাদা বলার কোন দরকার পড়ে না। একাধিক মডেলিং এবং সেইসাথে বিভিন্ন তামিল সিনেমাতে এককালে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। একসময় তো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর তাকে একটি সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করে। কিন্তু হঠাৎ করেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। তবে কয়েক বছর আগে তিনি আবারও লাইন লাইটে এসেছিলেন কোন রেখার সাথে আরমান জৈনের এক অনুষ্ঠানে। দিদির সাথে তার ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল সেই সময়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…