বাংলা সিরিয়াল

Shristi Pandey: রাজ চক্রবর্তীর ভাগ্নিকে চেনেন? নেটমাধ্যমে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী, দেখুন ছবি

সৃষ্টি পান্ডে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকের সূত্র ধরেই প্রথম দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন সৃষ্টি। এই মুহূর্তে রাজ চক্রবর্তী পরিচালিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’এ অ্যাডভোকেট অরিন্দম রায়ের ভাগ্নির চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি। ধারাবাহিককে তার চরিত্রের নাম ডোনা। উল্লেখ্য, গোধূলি আলাপে অ্যাডভোকেট অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অন্যতম জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনকে। এছাড়াও রয়েছেন সোহাগ সেনের, সুমন্ত মুখার্জ্জীর মতো বড় বড় অভিনেতারা।

বর্তমান প্রজন্মের কাছে সৃষ্টি পাণ্ডে খুব একটা অপরিচিত নন। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার পরিচিতি রয়েছে ভালোই। তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি। রাজ চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকে প্রায়ই দেখা মেলে তার। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই রাজ-শুভশ্রীর সাথে একাধিক ছবির দেখা মিলবে। শুভশ্রী গাঙ্গুলী সম্পর্কে মামী হলেও তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রীর, তা তাদের দেখলেই স্পষ্ট হয়। ইউভানের সাথেও ভালোই বন্ধুত্ব সৃষ্টির। মাঝে মাঝেই তার সাথে খেলতে দেখা যায় তাকে। তার ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। উল্লেখ্য, ইনস্টাগ্রামে সৃষ্টির ফলোয়ার্স সংখ্যা ৩৫ হাজারেরও বেশি।

ছোটপর্দার অভিনেতা অর্ণব বিশ্বাসের সাথে সৃষ্টির বন্ধুত্ব নজর কেড়েছে নেটিজেনদের। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে একসাথে অভিনয় করতেও দেখা গিয়েছিল তাদের। এই মুহূর্তে অর্ণবকে স্টার জলসারই নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’এ দেখা যাচ্ছে। ‘ফেলনা’ ধারাবাহিকের সময় থেকেই সৃষ্টি ও অর্ণবের মাঝে যে একটা বিশেষ বন্ধুত্ব তৈরি হয়ে উঠেছে, তা নজর এড়ায়নি নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়াতেও তাদের একসাথে দেখা যায় প্রায়ই। আপাতত নিজের কারণেই চর্চায় সৃষ্টি। সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে যথেষ্ট স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী সৃষ্টি, তা তার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন যেকোনো ধরনের পোশাকেই নিজেকে খুব ভালোভাবে ক্যারি করতে পারেন সৃষ্টি। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের বানানো রিল ভিডিও কিংবা ছবি শেয়ার করে থাকেন তিনি, যা তার অনুরাগীদের মাঝে ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কখনো কখনো শুটিং সেট থেকেও একাধিক ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী, যা দেখতে পছন্দও করেন নেটনাগরিকদের একাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026