নিউজ

১৭ মে পর্যন্ত বাড়ছে লকডাউন : ৪ দফায় লকডাউন ঘোষণা কেন্দ্রের

করোনা মহামারি আটকাতে গত ২৩ শে মার্চ থেকে লকডাউন চলছে দেশ জুড়ে। ভারতের নাগরিক এবং সরকার মারণ রোগ কোভিড ১৯-এর ক্রমবর্ধমান সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র সরকার আগামী দু’সপ্তাহের জন্য এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালের ১ লা মে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি বিস্তৃত পর্যালোচনার পর, বিপর্যয় ব্যবস্থাপনা আইন, ২০০৫ এর অধীনে একটি আদেশ জারি করে ৪ মে ছাড়িয়ে আরও দুই সপ্তাহের জন্য লকডাউনটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র সরকার দেশের ১৩০ টি জেলা রেড জোন, ২৮৪ টি জেলা অরেঞ্জ জোন এবং ৩১৯ টি জেলা গ্রিন জোন হিসাবে চিহ্নিত করেছে। ভারত যে এতদিন লকডাউনের অধীনে রয়েছে তার একটি সংক্ষিপ্ত সারণী এখানে দেওয়া হল।

২২ শে মার্চ ২০২০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে ২২ ঘন্টা জনতা কারফিউ পালন করে গোটা দেশ।

২৪ শে মার্চ ২০২০: ভারত সরকার ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউনের আদেশ দেয়। করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভারত জুড়ে সমস্ত নাগরিকের বাড়ি থেকে বেরানো নিষিদ্ধ করা হয়।

১৪ ই এপ্রিল ২০২০: বেশিরভাগ রাজ্যগুলি জানিয়েছিল যে, করোনা মহামারী নিয়ন্ত্রণে লকডাউন বাড়ানো যেতে পারে। সেদিনই লকডাউন সারা দেশে ৩ রা মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

১ লা মে ২০২০: দেশব্যাপী লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়ে ১৭ ই মে পর্যন্ত করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026