আইপিএলের ১৬তম আসরের পরিসমাপ্তি ঘটেছে ইতিমধ্যেই। ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার উদ্দেশ্যে শুরুর ইংল্যান্ডে পৌঁছেছে। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। এত উষ্ণ খবরের মধ্যেও বর্তমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকার তার ব্যক্তিগত জীবনের জন্য আলোচিত রয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৭ সালে, তবুও ভারতীয় দলের জন্য তার অর্জিত কৃতিত্ব আজও অজিত আগরকারের নাম উজ্জ্বল রেখেছে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সম্প্রতি নিজের সহধর্মিনীর কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে জমকালো আলোচনা করছেন নেট প্রেমিরা। তার জীবনে ভালোবাসার গল্প জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক, অজিত আগরকার এবং ফাতেমার প্রেমের কাহিনী-
ভারতীয় ক্রিকেটার অজিত আগরকার ১৯৯৯ সালে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ছেলেবেলার তার প্রিয় বন্ধু মাজহারের বোন ফাতেমার প্রেমে হাবুডুবু খান ভারতীয় এই ক্রিকেটার। একটি ম্যাচ চলাকালীন ফাতেমার সাথে সাক্ষাৎ হয় অজিত আগরকারের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। ফাতেমার প্রেমে ক্লিনবোল্ড হয়ে অজিত আগরকার বিয়ে করার সিদ্ধান্ত নেন।
তবে সেই পথে সবচেয়ে বড় বাধা এসে দাঁড়ায় ধর্ম। আসলে অজিত আগরকারের জন্ম মারাঠি ব্রাহ্মণ পরিবারে। অন্যদিকে, ফাতেমা ছিলেন একজন ইসলাম ধর্ম অনুসারী। ফলে পরিবার থেকে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। তবে পরিবারের বাধা নিষেধ উপেক্ষা করে ২০০২ সালে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় এই তারকা ক্রিকেটার। বর্তমানে দুজনে সুখে সংসার করছেন এবং সুখী দম্পতির রাজ নামে একটি পুত্র সন্তানও রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…