টেক বার্তা

350cc-র ক্রুজার বাইক লঞ্চ করতে চলেছে Hero, কেনা যাবে Royal Enfield-এর চেয়েও কম দামে

বর্তমানে প্রত্যেক যুবকের স্বপ্নের বাইক হয়ে উঠেছে ক্রুজার বাইক গুলি। বিশেষ করে রয়েল এনফিল্ডের 350cc-র ক্রুজার বাইক রয়েছে যুবকদের পছন্দের তালিকার শীর্ষস্থানে। এর কারণ হলো, বর্তমানে ভারতের বাজারে রয়েল এনফিল্ডে 350cc ক্রুজার বাইকের বিকল্প কোন বাইকের অস্তিত্ব নেই। আর সেই কারণে বিগত কয়েক বছর ধরে এই বাইকটি রাজত্ব করছে ভারতীয় বাজারে। তবে এবার ভারতের বাজারে রয়েল এনফিল্ডের রাজত্ব ধ্বংস করতে নিজেদের ক্রুজার বাইক লঞ্চ করতে চলেছে হিরো। যা রয়েল এনফিল্ডের চেয়ে অনেক কম দামে ভারতের বাজারে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের বলি, ভারতের বাজারে বুলেটের সাথে টক্কর দিতে চলা এই বাইকটি ডিজাইনের ক্ষেত্রেও রীতিমতো চমক দেখিয়েছে। এছাড়া একাধিক ডিজিটাল বৈশিষ্ট্যের ক্ষেত্রেও টক্কর দেবে বুলেট কে। আমরা আপনাদের বলি, হিরোর নতুন এই বাইকের ক্রুজার কন্ট্রোল, অ্যান্টি-লগ ব্রেকিং সিস্টেম, সামনে এবং কানে ডাবল চেইন ডিস্ক ব্রেক অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া, ডিজিটাল স্পিডোমিটারের সাথে সাথে দেখা যাবে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, আরামদায়ক সেটের মতো গুরুত্বপূর্ণ ফিচার লক্ষ্য করা যাবে এই ক্রুজার বাইকে।

ভারতের বাজারে লঞ্চ হতে চলা নতুন এই বাইকের শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে যদি বলি, তবে এতে 350cc লিকুইড গোল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে বলে অনুমান করা হচ্ছে। যা বুলেটের চেয়েও আরামদায়ক অনুভূতি প্রদান করবে চালকদের। শুধু তাই নয়, মাইলেজের ক্ষেত্রেও বুলেটকে সরাসরি টক্কর দেবে হিরোর এই বাইক। যদি দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে বলি, তবে অনুমান করা হচ্ছে, হিরোর নতুন এই ক্রুজার বাইকটি ২ লাখ টাকার কম মূল্যে বিক্রি হতে পারে ভারতের বাজারে। তবে কবে নাগাদ গাড়িটি লঞ্চ করা হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করেনি গাড়ি নির্মাণ সংস্থা হিরো।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026