বাদামকাকু ও হিরো আলমের যুগলবন্দী, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন গান

বাংলাদেশের হিরো আলম আর পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকর ওরফে বাদামকাকু মিলে গেল। একসাথে গান বানাচ্ছেন তারা। এই মুহূর্তে কলকাতায় বাংলাদেশের নায়ক-গায়ক হিরো আলম। কলকাতাতে দমদম বিমানবন্দরে পৌঁছে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন, শনি ও রবিবার তিনি চমক দেবেন তার ভক্তদের পাশাপাশি সকল বাংলার মানুষকে। ইতিমধ্যেই সেই চমক প্রকাশ পেয়েছে। ভুবনবাবুর সাথে ছবি ভাইরাল হয়েছে হিরো আলমের। জানুন বিস্তারিত।

বাংলার জনপ্রিয় ‘কাঁচা বাদাম’এর গায়ক ভুবন বাদ্যকর। বাংলাদেশের নায়ক-গায়ক হিরো আলম। তিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কমেডি কনটেন্টও বটে। জানা গেছে, ইতিমধ্যেই এই দুই সোশ্যাল মিডিয়া সেনসেশন লেকটাউনের একটি স্টুডিওতে গান রেকর্ডিং করেছেন। তাদের একসাথে গান রেকর্ডিং করার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এই গানটির কথা দিয়েছেন, এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালক, অজিত সাহিন। প্রযোজনার দায়িত্বে ছিল, যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল। গানটির নাম ‘ফানি’। গানের রেকর্ডিং শেষ হলেও ভিডিও বানানোর কাজ বাকি রয়েছে এখনো। জানা গেছে, খুব শীঘ্রই সেই ভিডিও বানানোর কাজও শুরু হয়ে যাবে। গানটি মিউজিক ভিডিও আকারেই মুক্তি পাবে, তা এতক্ষণে স্পষ্ট। সালাউদ্দিন গোলদার এই মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

হিরো আলম নিজের অদ্ভুত সাজ-পোশাক ও কর্মকাণ্ডের জন্যই সোশ্যাল মিডিয়াতে চর্চার আলোতে উঠে এসেছিলেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বর্তমানে তিনি পরিচিত হয়েছেন বহু মানুষের কাছে। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আদার ফলোয়ার্স নেহাতই কম নয়। এবার বাদামকাকুকে সঙ্গে নিয়েই ভাইরাল হতে চান তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেন অপেক্ষায় রয়েছেন তাদের এই নতুন যুগলবন্দী শোনার জন্য। তাদেরই যুগলবন্দী ঠিক কেমন হতে চলেছে? তা জানার জন্য আগ্রহী গোটা নেটদুনিয়া।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026