ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একবার চার্জ দিলে ৮৫ কিলোমিটারের রেঞ্জ, দাম মাত্র ৭৭ হাজার টাকা

ভারতে যখনই টু হুইলারের কথা উঠে তখনই ভারতের বাজারে বাইকের পাশাপাশি স্কুটারের চাহিদা অনেকটা বেড়ে যায়। তার মধ্যেও ইলেকট্রিক স্কুটার আজকাল সবথেকে বেশি প্রচলিত। সমস্ত সংস্থা আজকাল তাদের স্কুটারের বৈদ্যুতিক সংস্করণ বাজারে নিয়ে আসতে চলেছে। এর মধ্যে অন্যতম কোম্পানি হলো হিরো। এই কোম্পানিটি সম্প্রতি বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে Hero Atria। এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে খুব কম তথ্য এখনো পর্যন্ত সামনে এলেও, যা জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে সবথেকে ভালো ইলেকট্রিক স্কুটার এর মধ্যে একটি হতে চলেছে

আপনাদের জানিয়ে রাখি এই ইলেকট্রিক স্কুটারে আপনি বেশ কিছু আধুনিক এবং স্মার্ট বৈশিষ্ট্য দেখতে পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ওডোমিটার ওয়ান টাচ সেল্ফ স্টার্ট, এলইডি ডিসপ্লে, ফগ লাইট এলইডি নাইট ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প, টিউবলেস টায়ার মেটাল হুইল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বুট স্পেস, সাইড ইন্ডিকেটর, ব্যাক লাইটের মত দারুণ ফিচার।

এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে একটি ৫১.২ ভোল্ট এবং ৩০ এম্পিয়ারের লিথিয়াম আয়ন বাটারি। ২৫০ ওয়াটের শক্তিশালী মোটরসহ আসে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে চলেছে। এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে পাওয়া যাবে মাত্র ৭৭ হাজার ৬৯০ টাকা থেকে। এমন পরিস্থিতিতে এই ইলেকট্রিক স্কুটার বাজারে উপলব্ধ অন্যান্যগুলির থেকে অনেকটাই এগিয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026