ভারতের বাজারে HERO আনছে Splendor এর নতুন ইলেকট্রিক ভার্সন, এক চার্জে চলবে ২৫০ কিমি

ভারতীয় অটো মোবাইল কোম্পানি হিরো এবারে বাজারে নিয়ে আসতে চলেছে ইলেকট্রিক বাইক। এমনিতেই আজকের দিনে বাজারে ইলেকট্রিক যানবাহনে রমরমা অনেকটা বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন গাড়ি থেকে স্কুটার সবকিছুই আজকাল বাজারে উপলব্ধ। বিশেষ করে বাইক এবং স্কুটার ইলেকট্রিক ভার্সনে বেশি উপলব্ধ আজকের দিনের বাজারে। কিছুদিনের মধ্যেই এই বৈদ্যুতিন প্রযুক্তিতে চলা যানবাহন বাজার দখল করে ফেলবে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই এই মুহূর্তে প্রতিটি কোম্পানি বাজারে তাদের ইলেকট্রিক যানবাহন নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত ইলেকট্রিক গাড়ি কিংবা বাইকের বাজারে হিরো খুব একটা সক্রিয় ছিল না। তবে এবারে হিরো বাজারে আনতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক বাইক।

হিরো আর কিছুদিনের মধ্যেই তাদের নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আসতে চলেছে ভারতের বাজারে। এই বাইকটি হতে চলেছে হিরো কোম্পানির লেজেন্ডারি বাইক স্প্লেন্ডারের ইলেকট্রিক ভার্সন। ধারণা করা হচ্ছে, পুরনো মডেলের তুলনায় আরো বেশি ফিচার্স থাকতে চলেছে এই নতুন মডেলে। এই বাইকে আপনারা দেখতে পাবেন একটি ৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি সহ ৩০০০ ওয়াটের BLDC মটর যা এই বাইকটিকে পাওয়ার দেবে। এই বাইকটি একবার ফুল চার্জ দেওয়া হলে ২৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে আপনাকে। মাত্র সাত সেকেন্ডে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করতে পারবে এই বাইক। পাশাপাশি এই বাইকের টপ স্পিড হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে আপনি খুব দ্রুত গতিতে এই বাইক চালাতে পারবেন।

এছাড়াও এই বাইকে থাকবে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ব্যাটারি স্ট্যাটাস থেকে শুরু করে গাড়ির গতিবেগ সবকিছুই এই ডিসপ্লেতে দেখা যাবে। বাজারের অন্যান্য ইলেকট্রিক বাইকের তুলনায় ১৫ কিলোমিটার বেশি গতিবেগে ছুটতে সক্ষম স্প্লেন্ডার। এছাড়াও ভালো মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই বাইকে। সামনের চাকাতে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকাতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী মোটামুটি ১.৫০ লক্ষ টাকার মধ্যে দাম হবে এই নতুন হিরো স্প্লেন্ডার বাইকের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026