বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero HF Deluxe বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
শোরুমে হিরো এইচএফ ডিলাক্সের দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এই বাইক মাইলেজ দেয় প্রায় ৭০ কিমি প্রতি লিটার। বাজেট মূল্যের বাইক কিনতে চাইলে এটাই আপনার কাছে বেস্ট অপশন। আপনি এই বাইক যদি ৬৫ হাজার টাকা দিয়ে কিনতে না পারেন, তাহলে এক বিকল্প অপশন রয়েছে। এই বাইকের জন্য দুর্দান্ত ইএমআই অফার চালাচ্ছে কোম্পানি। আপনি মাত্র ২০০০ টাকা খরচ করে এই বাইক বাড়িতে আনতে পারবেন।
আপনি যদি হিরো এইচএফ ডিলাক্সে ৩৬ মাসের জন্য ৬২ হাজার টাকা লোন নেন, তাহলে ৯.৭ হারে ইএমআই প্রতি মাসে ২০০৫ টাকা থেকে শুরু হবে। যদি আপনি একটি ভাল পরিমাণে ডাউন পেমেন্ট পরিশোধ করেন, তাহলে কিস্তি পরিমাণ আরও কম হবে। আপনার যদি একটি বাজেট মূল্যের বাইক কেনার দরকার থাকে, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কোনোদিন পাবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…