২ লাখ টাকায় সস্তা বাইক লঞ্চ করলো Hero, দেখে নিন এই বাইকের সব ফিচার

একেবারে নতুন ধরনের আধুনিক ডিজাইনের বাইক নিয়ে হাজির হলো Hero। সম্প্রতি ৪৪০ সিসি ইঞ্জিন নিয়ে ভারতের বাজারে এসে হাজির হয়েছে Hero কোম্পানির এই নতুন বাইক। এই নতুন বাইকের নাম রাখা হয়েছে Hero Maverick। এই বাইকে আপনারা পাবেন দারুন ডিজাইন, দারুন ইঞ্জিন এবং দারুন স্পেসিফিকেশন। সম্প্রতি এই বাইকটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আর এই বাইকের দাম শুরু হয়েছে মাত্র ২ লাখ টাকা থেকে। গত মাসে এই কোম্পানিটি লঞ্চ করেছিল Hero Xtreme 125R মডেলের একটি বাইক। ফেব্রুয়ারি মাসে এই বাইকটি লঞ্চ হবে বলে জানানো হয়েছিল কোম্পানির তরফ থেকে। সেই মত ভ্যালেন্টাইন্স ডের দিনকে এই নতুন বাইকের ব্যাপারে ঘোষণা করলো Hero। তাই আপনারও যদি এই বাইকটি কেনার ইচ্ছা থাকে, তাহলে জেনে নিন এই বাইকটির স্পেসিফিকেশন।

ম্যাভেরিক বাইকে আপনারা পাবেন একটি ৪৪০ সিসি ইঞ্জিন, যে ইঞ্জিনটি আপনাকে ২৬ হর্সপাওয়ার ক্ষমতা ও ৩৬ nm টর্ক তৈরি করতে পারে। এর সাথে আছে একটি ৬ স্পিড গিয়ার বক্স। ২০০০ rpm গতিতে আপনি ৯০ শতাংশ টর্ক পাওয়া যাবে। হার্লে-ডেভিডসন X440 মডেলের যে ফ্রেম সেই একই ফ্রেম রয়েছে এই বাইকেও। তবে কিছু কিছু জায়গায় আলাদা। ভারতে X440 এর দাম ২.৪০-২.৮০ লাখ টাকা। এতেও রয়েছে ৪৪০ সিসি ইঞ্জিন। হিরো ম্যাভরিক এই বাইকের থেকে ৪০ হাজার টাকা সস্তা। Maverick বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সামনে আছে ৩২০ মিমি ও পিছনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক। এছাড়াও এই বাইকে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আছে।

তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে এই বাইকটির। বেস মডেলের দাম ১.৯৯ লাখ টাকা। মিড ভ্যারিয়েন্টের দাম ২.১৪ লাখ টাকা এবং টপ মডেলের দাম ২.২৫ লাখ টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম। বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রাখা হয়েছে ৫,০০০ টাকা। বাইকের ডেলিভারি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026