টেক বার্তা

বছর শেষে Hero MotoCorp লঞ্চ করলো নতুন বৈদ্যুতিক স্কুটার Vida V2, টেক্কা দেবে সেরার সেরা হোন্ডা অ্যাক্টিভাকে

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। ভারতের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প সম্প্রতি তাদের নতুন ব্র্যান্ড ভিডার অধীনে আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। নতুন বৈদ্যুতিক স্কুটার Vida V2 ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে এক নতুন মাত্রা যোগ করবে। Ola এবং Ather-এর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই স্কুটারটি সুনাম অর্জন করতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।

Hero MotoCorp-এর ইলেকট্রিক টু-হুইলার সাব-ব্র্যান্ড Vida V2 এর নতুন স্কুটারের তিনটি ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে – V2 Lite, V2 Plus এবং V2 Pro। প্রতিটি ভেরিয়েন্টের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, ব্যাটারি ক্যাপাসিটি, এবং রেঞ্জ। শুরুতে উল্লেখযোগ্য যে, V2 স্কুটারের দাম ভারতে ১ লাখ টাকার কমে রাখা হয়েছে, যা সকলের মন জয় করে নিয়েছে।

Vida V2 Lite

V2 Lite হল Vida V2-এর সবচেয়ে সাশ্রয়ী মডেল। এটি একটি ছোট ২.২ কিলোওয়াট ঘণ্টার (kWh) ব্যাটারি প্যাক নিয়ে আসে, যা একবার চার্জে ৯৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে শহর বা ছোট দূরত্বের যাতায়াতের জন্য। V2 Lite মডেলে দুটি রাইডিং মোড রয়েছে – রাইড এবং ইকো। এই মডেলের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৬৯ কিলোমিটার। এতে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন TFT ডিসপ্লে রয়েছে, যা স্কুটারের বিভিন্ন ফিচার ও পারফরমেন্স সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। এর এক্স-শোরুম মূল্য ৯৬,০০০ টাকা।

Vida V2 Plus

V2 Plus মডেলটি V2 Lite এর তুলনায় কিছুটা উন্নত। এতে রয়েছে একটি ৩.৪৪ kWh ব্যাটারি প্যাক, যা একবার পূর্ণ চার্জে ১৪৩ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। V2 Plus মডেলটি সেই সব রাইডারের জন্য উপযুক্ত যারা দৈনন্দিন যাতায়াতে কিছুটা বেশি রেঞ্জ এবং গতি চান। এর এক্স-শোরুম মূল্য ১.১৫ লক্ষ টাকা।

Vida V2 Pro

Vida V2 লাইনআপের টপ মডেল হলো V2 Pro। এটি ৩.৯৪ kWh ব্যাটারি প্যাক সহ আসে, যার সাহায্যে একবার চার্জে ১৬৫ কিলোমিটার পর্যন্ত যাত্রা করা সম্ভব। এর সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই মডেলটির এক্স-শোরুম মূল্য ১.৩৫ লক্ষ টাকা।

ওয়ারেন্টি ও অন্যান্য বৈশিষ্ট্য

Hero Vida V2 স্কুটারগুলি ৫ বছর বা ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারেন্টি সহ আসে, যা ব্যাটারি প্যাকের জন্য ৩ বছর বা ৩০,০০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। এতে রয়েছে বিভিন্ন আধুনিক ফিচার, যেমন স্মার্টফোন কানেক্টিভিটি, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, এবং নানা রাইডিং মোড। এর সঙ্গে আরও রয়েছে অত্যাধুনিক ডিজাইন ও কমফোর্ট ফিচার, যা রাইডারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আপনি যদি বছরের শেষে একটি আধুনিক ও সস্তা ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাহলে Hero Vida V2 আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026