বাংলা সিরিয়াল

মহিলা অনুরাগীদের মনে আগুন ধরাচ্ছেন উড়ন তুবড়ির নায়ক, চিনে নিন এই অভিনেতাকে

জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘উড়ন তুবড়ি’। ‘অপরাজিত অপু’ শেষ হয়ে শুরু হবে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দেখে ফেলেছেন বহু দর্শকরা। সেই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ধারাবাহিক অনুরাগীদের তুবড়ির সাথে পরিচয় হলেও, তার নায়কের সাথে পরিচয় হয়নি এখনো। তুবড়ির বিপরীতে কাকে দেখা যেতে চলেছে! তা জানার জন্য আপাতত উদগ্রীব দর্শকদের একাংশ।

ইতিমধ্যেই একটি নাম সামনে এসেছে, স্বস্তিক ঘোষ। শোনা যাচ্ছে, ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে সোহিনী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তুবড়ির বিপরীতে দেখা মিলতে পারে স্বস্তিক ঘোষের। সোহিনীর সাথে দর্শকদের এর আগে পরিচয় ঘটলেও স্বস্তিকের সাথে সেভাবে পরিচয় হয়নি অনেকেরই। এখনও অনেকেই তাকে সেভাবে চেনেন না। আর ধারাবাহিকের প্রোমোতেও তার ঝলক ছিল না।

উল্লেখ্য, স্বস্তিক ঘোষ একজন জনপ্রিয় মডেল। এর আগেও ক্যামেরার সামনে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে স্বস্তিকা দত্তের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে নায়ক স্বস্তিক হতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তিক ঘোষের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনেতার ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে।

নেটিজেনদের কেউ কেউ আদৃত ও শনের সাথে তুলনা করেছে স্বস্তিকের। তবে বেশিরভাগের মতে, এত সহজে তাদের জায়গা নেওয়ার সহজ হবে না তার জন্য। মডেলিং থেকেই শুরু তার। পরে পা রেখেছেন অভিনয় জগতে। ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে তার অভিনয়ে পছন্দ করেছিলেন দর্শকদের একাংশ। এখন এটাই দেখার পর্দার তুবড়ির সাথে তার সম্পর্ক কেমন হতে চলেছে!

বলতে গেলে স্বস্তিককে নবাগত অভিনেতা বলেই ধরা যেতে পারে। জি বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ, তার অভিনয় কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে, তা বলাই বাহুল্য। আপাতত স্বস্তিক ঘোষের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ধারাবাহিক অনুরাগীদের একাংশ। এই ধারাবাহিকে লাবনী সরকার ছাড়াও দেখা মিলবে অভিজিৎ গুহ ও ঋ’এর।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026