আগের থেকে আরও ভালো মাইলেজের সঙ্গে এক গুচ্ছ ফিচার, আইফোনের থেকে অনেক কম দামে নতুন Hero Splendor

হিরো মোটোকর্প Hero Splendor Plus XTEC লঞ্চ করেছে। নতুন স্প্লেন্ডার+ এক্সটিইসি ৫ বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছে কোম্পানি। ক্যানভাস ব্ল্যাক, স্পার্কলিং বিটা ব্লু, পার্ল হোয়াইট এবং টর্নেডো গ্রে সহ চারটি নতুন রঙের স্কিমে পাওয়া যাবে এই বাইক। Splendor Plus XTEC এলইডি হাই ইনটেনসিটি পজিশন ল্যাম্প, সামনে এলইডি স্ট্রিপ এবং নতুন গ্রাফিক্স পেয়েছে। রাইডার এবং পিছনের আরোহীর নিরাপত্তার জন্য হিরো তার নতুন বাইকে একটি ‘সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ’ এবং সাইড-স্ট্যান্ড ভিজ্যুয়াল ইন্ডিকেশন দিয়েছে।

এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটিইসি-তে যে ইঞ্জিন পাওয়া যাবে তা সম্পূর্ণ নতুন। এতে পাবেন ৯৭.২ সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ৭.৯ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। হিরো মোটোকর্পের এই বাইকটিতে আপনি আগের চেয়ে বেশি মাইলেজ পাবেন। নতুন এই বাইকটিতে থাকছে ৪টি কালার অপশন- টর্নেডো গ্রে, স্পার্কলিং বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক ও পার্ল হোয়াইট।

হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক-এ আপনি হিরো এক্সটেকের অনেক গুলি বৈশিষ্ট্য পাবেন। একটি ডিজিটাল কনসোল, ব্লুটুথ সংযোগ, ইউএসবি চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজ রিডআউটের পাশাপাশি অনেক ফিচার পাবেন। এই নতুন হিরো মোটোকর্প বাইকটিতে আপনি এমন অনেক ফিচার পেতে চলেছেন যা আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। রেগুলার ভ্যারিয়েন্টের মতো এই বাইকটিতে থাকছে ফ্রন্ট টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্ভার এবং পেছনে ৫ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, ১৩০ মিমি ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক, টিউবলেস ফ্রন্ট ও রিয়ার টায়ার, ৯.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

এবার এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেকের দাম নিয়ে আলোচনা বলা যাক। অনেকেই হয়তো মনে করবেন যে এতো ফিচার থাকার জন্য বাইকের দাম অনেক বেশি হবে। কিন্তু এমনটা নয়। হিরো মোটোকর্পের এই বাইকটির দাম ৭২,৯০০ টাকা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026